স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ১৭:৫৫ আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৭:৫৫

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তবে দলীয় মনোনয়নপত্র জমা দিলেও এই নির্বাচনে লড়তে দলের টিকিট পাননি গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। তবে জনগণের ইচ্ছের ওপর ভর করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুরসহ পাঁচ সিটির মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরে আমার জন্ম। আমি গাজীপুরেই বড় হয়েছি। গাজীপুরের মানুষ এবং ভোটাররা আমাকে যেভাবে চায়, সেভাবেই আমি চলবো।’ আপনি নির্বাচন করবেন কি না এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি গাজীপুরের মানুষের বাইরে যাবো না। তারা যদি চায়, আমি নির্বাচনে অংশ নেবো।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ পরিস্থিতি যেদিকে যায় আমিও সেদিকে অগ্রসর হবো। গাজীপুরের সন্তান হিসেবে গাজীপুরের জনগণ ও ভোটাররা যদি চায়, আমি তাদের পাশে থাকবো। গাজীপুরের মানুষ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।’

এদিকে মনোনয়ন পাওয়া আজমত উল্লাহ খান ছাড়াও এই সিটির নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ১৫ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ হবে।

গাজীপুর জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এই সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
https://www.banglatribune.com/admin/content_management/content_management বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার