ঝড়ে গাছচাপায় কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ১১:৫৪ আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১২:৩৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় আশরাফুজ্জামান (১২) নামে এক চা বিক্রেতা কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে গাছ চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আশরাফুজ্জামান বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া মহল্লার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে আলফাডাঙ্গা পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু জানান, আশরাফুজ্জামান প্রতিদিনের মতো আলফাডাঙ্গা পৌর বাজার থেকে চা বিক্রি শেষে দুপুরের খাবার খেতে বাড়ি যায়। বিকাল ৫টার দিকে দুপুরের খাবার শেষে দোকানে আসার পথে বাকাইল গ্রামের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় রাস্তার গাছ ভেঙে পড়ে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পথে কানাইপুর বাজার নামক স্থানে পৌঁছালে রাতে তার মৃত্যু হয়।

/আরআর/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম