পুলকিত আশ্রমে হামলা, ৩ বাউল আহত

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০২৩, ২২:৩৮ আপডেট : ০৯ মে ২০২৩, ১৯:৫৮

নরসিংদীর বেলাবোো উপজেলায় লালনের আখড়াবাড়ি ‘পুলকিত আশ্রমে’ দুর্বৃত্তের হামলায় তিন বাউল শিল্পী আহত হয়েছেন। শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্রও ভাঙচুর করা হয়। রবিবার (৭ মে) বিকালে উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামের ওই আশ্রমে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- কিশোরগঞ্জের খোকন বাউল শেরপুরের মিন্টু বাউল ও খুলনার রিয়াদ ভূঁইয়া।

লালন আখড়ার দায়িত্বে থাকা জাহাঙ্গীর বলেন, ‘জাহাঙ্গীর আলম ভূঁইয়া নামে এক ব্যক্তি ২০১৭ সালে ভাবলা গ্রামে পুলকিত আশ্রম লালন আখড়াবাড়ি প্রতিষ্ঠা করেন। তারই চাচাতো ভাই জাহাঙ্গীর শেখ ও শাহীনের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে রবিবার বিকালে তাদের দুজনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। সোমবার আশ্রমে সাধুসঙ্গের দিন ধার্য ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির ও বাউল শিল্পীরা আগে থেকেই আশ্রমে উপস্থিত ছিলেন এবং সংগীতপ্রেমীরা গান-বাজনা করেন।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তরা তাদের ৫-৬ জন সহযোগীসহ দেশীয় অস্ত্রসহ আখড়ায় প্রবেশ করে। তারা প্রথমে শিল্পীদের বাদ্যযন্ত্র (একতারা, ডুগডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা, গিটার ও বাঁশি) ভাঙচুর করে। হামলায় বাধা দিলে তারা শিল্পীদের মারধর করে তিন শিল্পীকে আহত করে।’

অভিযুক্ত জাহাঙ্গীর শেখ ও শাহীন হামলা ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করে দাবি করেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ এখানে আসা সবাই মাদকাসক্ত। মাতাল অবস্থায় তারা একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে তারাই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

বেলাবো থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশের টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার ঘটনাটি উসকানিমূলক কোনও বিষয় কি না তদন্ত করে দেখা হচ্ছে। এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম