মসজিদের সামনে কার্টনে নবজাতকের লাশ, পাশে টাকা ও চিরকুট

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মে ২০২৩, ১৭:০৪আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:০৪

টাঙ্গাইলের ঘাটাইলে কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে পাওয়া গেছে একটি চিরকুট। এতে লেখা রয়েছে, ‘কিছু টাকা রেখে গেলাম, কেউ শিশুটাকে দাফন করবেন। শিশুটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’

মঙ্গলবার (৯ মে) সকালে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের উপজেলার সিংগুরিয়ার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। কার্টনের মধ্যে নবজাতক পাওয়ার খবরে স্থানীয়রা দেখতে ভিড় করছেন।

ওই মসজিদের ইমাম গোলাম মোস্তফা জানান, মসজিদের দরজার পাশে একটি রাইস কুকারের কার্টন রাখা ছিল। এটি দেখে ভয়ে কেউ খুলতে সাহস পাননি। পরে খুলে দেখা যায় এক নবজাতকের লাশ। সাথে একটি চিরকুট ও কিছু টাকা ছিল। খবর পেয়ে পুলিশ এসে নিয়ে গেছে।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বাসের চালক ও হেলপারের
কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই, ধানের শীষের দুই কর্মী আটক
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে: কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী