লাশ দেখতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১১ মে ২০২৩, ২০:৩৫আপডেট : ১১ মে ২০২৩, ২৩:৫৯

গাজীপুরের কালীগঞ্জে বোনের শাশুড়ির মৃত্যুর খবর শুনে লাশ দেখতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানচাপায় রোকসানা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৈতারপাড়া গ্রামের মনির খন্দকারের স্ত্রী। বৃহস্পতিবার (১১ মে) দুপুর পৌনে ১২টায় উপজেলার বালীগাঁও ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার এসআই ইমরান তালুকদার জানান, পূবাইল (মীরের বাজার) এলাকায় বোনের শাশুড়ির মৃত্যুর খবর শুনে কালীগঞ্জের বাসা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে রওনা দেন। বালীগাঁও ফকির বাড়ি এলাকায় পৌঁছলে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা রোকসানা বেগম পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চাপা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনও অভিযোগ না থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি