এক মোটরসাইকেলে ৩ বন্ধু, গাড়িচাপায় প্রাণ গেলো সবার

ফরিদপুর প্রতিনিধি
১৬ মে ২০২৩, ২২:১০ আপডেট : ১৬ মে ২০২৩, ২২:১০

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর। মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের সদর এলাকার বিশ্বাসপাড়ার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (২০), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০)। জুবায়ের ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন, নাহিদ বাড়িতে ও হুসাইন বাগাট বাজারে কাঁচামালের ব্যবসায়ী করতেন। তারা তিন জনই বন্ধু।

বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, তাদের বাড়ি বিশ্বাসপাড়ায়। ঝড়বৃষ্টির মধ্যে মোটরসাইকেলযোগে কামারখালী থেকে বাড়িতে আসছিলেন তারা। বাড়ির কাছাকাছি আসা মাত্রই ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বিশ্বাসপাড়া এলাকায় পৌঁছতেই অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনাটি খুবই মর্মান্তিক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

করিমপুর হাইওয়ে থানার ওসি এস এম শহিদুর রহমান জানান, তিন জনের লাশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। চাপা দেওয়া গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি