জাহাঙ্গীরের মা জায়েদার বিরুদ্ধে দুদকে অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২২ মে ২০২৩, ০২:০৬আপডেট : ২২ মে ২০২৩, ০২:০৬

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হয়েছে। 

সম্পদের তথ্য গোপন করেছেন মর্মে রবিবার (২১ মে) দুপুরে তার বিরুদ্ধে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত এ অভিযোগ দেওয়া হয়েছে। মহানগরের চান্দনার বাসিন্দা ও সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এ অভিযোগ দেন। 

লিখিত অভিযোগে আতিকুল ইসলাম উল্লেখ করেন, সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের চার কোটি ৬৬ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জায়েদা খাতুনের নির্বাচনি হলফনামার সঙ্গে দাখিল করা ২০২২-২৩ কর বর্ষের আয়কর রিটার্নে দেখা যায়, তিনি ব্যবসার পুঁজি দেখিয়েছেন চার কোটি ৬৬ লাখ টাকা। এই টাকা কোথায় রেখেছেন, কোথায় বিনিয়োগ করা, কোথায় কী ব্যবসা চলছে, তা হলফনামায় উল্লেখ করেননি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, জায়েদা খাতুন মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে সম্পদের তথ্য গোপন করেছেন। হিসাব গোপন করা অর্থ অবৈধ। উল্লিখিত টাকাসহ জায়েদা খাতুনের কাছে আরও অবৈধ টাকা আছে। যা দেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন। এ অবস্থায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। 

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
গাজীপুর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, জায়গা হয়নি জাহাঙ্গীরের
গত দুই নির্বাচনে ‘কামডা’ আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর আলম
গাজীপুর থেকে এমপি হতে চান জাহাঙ্গীর আলম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম