আবারও ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৮:৪৫ আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৯:৪৫

দ্বিতীয়বারের মতো গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা করলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রার্থীদের প্রতি দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ ক্ষমা ঘোষণা করায় এই সুযোগটি পেয়েছেন তিনি।

শনিবার (২১ অক্টোবর) ‘সাধারণ ক্ষমা’র বিষয়টি জানিয়ে জাহাঙ্গীর আলমের বরাবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে।

শুভেচ্ছা জানিয়ে চিঠিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। উল্লেখ্য, ভবিষ্যতে কোনও প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।’

আওয়ামী লীগের চিঠি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে 'বিতর্কিত’ মন্তব্য করায় জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ১৯ নভেম্বর আজীবন বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে ২০২২ সালের ১৭ ডিসেম্বর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় চলতি বছরের ১৫ মে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ। এর পাঁচ মাসের মাথায় ক্ষমা পেলেন তিনি।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করাই সমালোচনা
আমির হামজার তোরণ নির্মাণের জন্য ডাল কর্তন করাই সমালোচনা
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
এশিয়ান গেমসের ব্যর্থতায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ