‘গত ১৪ বছরে স্মরণকালের উন্নয়ন হয়েছে, শেখ হাসিনার বিকল্প নেই’

শরীয়তপুর প্রতিনিধি
২৭ মে ২০২৩, ২৩:০৩আপডেট : ২৭ মে ২০২৩, ২৩:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১৪ বছরে দেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি বলেছেন, ‘বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। কারণ দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।’

শনিবার (২৭ মে) বিকালে শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়ায় সোনার বাংলা এভিনিউয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ৫৫২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ডানতীর ঘেঁষে সুরেশ্বর চরমোহন থেকে উত্তর তারাবুনিয়ার শেষ সীমান্ত পর্যন্ত এই প্রকল্পের কাজ হবে।

সারাদেশে নদীভাঙনরোধে কাজ করছে সরকার উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘সরকারের এসব পদক্ষেপের কারণে সারাদেশে নদীভাঙন কমে এসেছে। কার্যকর ব্যবস্থা নেওয়ার কারণেই গত ১৩ বছরে সারাদেশে নদীভাঙনের পরিমাণ সাড়ে ৯ হাজার হেক্টর থেকে সাড়ে ৩ হাজার হেক্টরে নেমেছে। চার বছর আগে শরীয়তপুরের নড়িয়া ছিল ভাঙনকবলিত জনপদ। পদ্মার সেই ভাঙনকবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। জয় বাংলা এভিনিউ হয়েছে। তেমনি এই এলাকায় সোনার বাংলা এভিনিউ যথা সময়ে পর্যটন কেন্দ্রে রূপ নেবে।’

উপমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার বদৌলতে শরীয়তপুরকে দেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে চলছি। এখানে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সব উন্নয়ন করতে বদ্ধপরিকর আমরা। জেলায় ফোরলেনের কাজও এগিয়ে চলছে। রেললাইন হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। মেঘনা সেতুও করা হবে। নড়িয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে। তাই শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে আপস করা যাবে না।’

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নুরুল ইসলাম সরকার, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) মো. রমজান আলী প্রামাণিক, অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) আব্দুল হেকিম। 

এতে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
৮ কোটি টাকার কাজ শেষের আগেই ধস, হুমকিতে স্কুল-লোকালয়
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
দেড় মাসে জলে গেলো ৫২৭ কোটি, কাজের মান নিয়ে প্রশ্ন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল