বোনের দেবরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৭:৫০ আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:০১

কিশোরগঞ্জের হোসেনপুরে ঝগড়া থামাতে গিয়ে রিয়াদ খান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৮ মে) রাতে সোয়া ১২টায় উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, রিয়াদ বীর হাজীপুর গ্রামের স্বপন খানের ছেলে ও স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গতকাল তার শেষ পরীক্ষা হয়। পারিবারিক ঝগড়ার একপর্যায়ে খুন হয়। এ ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্ত রবিউল হক ঘটনার পরই পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন তার চাচাতো বোনকে বিভিন্নভাবে অত্যাচার করতো। রবিবার রাতে এ নিয়ে রিয়াদের বাবা স্বপন খানের সঙ্গে বোনের পরিবারের লোকদের বাগবিতণ্ডা হয়। এ সময় রিয়াদ তাদের ঝগড়া থামাতে গেলে বোনের দেবর রবিউল হক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি