স্ত্রীকে কোপানোর পর মারা গেছে ভেবে স্বামীর ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১৫:৫৮আপডেট : ৩১ মে ২০২৩, ১৭:২০

নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামী আকতার হোসেন (৪০) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার টাউয়াদী গ্রামের খলিল মিয়ার ছেলে। বুধবার (৩১ মে)  দুপুরে পৌরসভার কাওড়ীপাড়ার খোকন মিয়ার পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।  

গুরুতর আহত মাহমুদা আক্তার বৃষ্টিকে (৩৫) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার এসআই শাহীন আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাওড়ীয়াপাড়ায় ওই বাড়িতে আকতার তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিকে নিয়ে বসবাস করতেন। প্রায় আট বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে ওই বাড়িতেই আছেন। আজ সকালে বাজার থেকে বাসায় এলে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, একপর্যায়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। স্ত্রীর মৃত্যু হতে পারে ভেবে বাসায় থাকা স্বামী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী