১৩ বছর পর গোসাইরহাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি
০১ জুন ২০২৩, ১৩:৩৮ আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:৩৮

প্রতিষ্ঠার পর থেকে মামলার মারপ্যাঁচে আটকে ছিল শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচন। অবশেষে গোসাইরহাট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গোসাইরহাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে পৌরসভার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোসাইরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারীর নেতৃত্বে পৌরসভার ইদুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে বের হওয়া এ মিছিলে অংশ নেয় যুবলীগ, ছাত্রলীগ এবং পৌর এলাকার সাধারণ জনগণ। এ সময় তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।

গত ৩১ মে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে গোসাইরহাট পৌরসভার বাসিন্দাদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রায় ১৩ বছর নির্বাচিত মেয়র না থাকায় নাগরিক সেবা নিয়ে পৌরবাসীর ভোগান্তি চরমে উঠেছিল।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে মামলার মারপ্যাঁচে আটকে ছিল গোসাইরহাট পৌরসভা নির্বাচন। আর পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় ইদিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনও হয়নি এক যুগের বেশি সময় ধরে।  এসব কারণে বিভিন্ন নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা, উন্নয়নমূলক কর্মকাণ্ডেও পড়ছে প্রভাব। সর্বশেষ এখানে নির্বাচন হয়েছিল ২০০৩ সালে যখন শুধু ইউনিয়ন পরিষদ ছিল। এর পর ২০১১ সালের ৯ জুন ১৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গোসাইরহাট পৌরসভা গঠন করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেসময় ইদিলপুর ইউনিয়ন থেকে নয়টি মৌজা পৌরসভার সঙ্গে যুক্ত করার প্রতিবাদে মামলা করেন স্থানীয়রা।

আদালত গেজেট স্থগিতের নির্দেশ দিলে সুপ্রিম কোর্টে আপিল করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। মামলা নিষ্পত্তি না হওয়ায় ১৩ বছর ধরে আটকে আছে গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন।

/আরআর/
সম্পর্কিত
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি