গোপালদী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৩, ২৩:০১ আপডেট : ২১ জুন ২০২৩, ২৩:০১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ হালিম শিকদার। নৌকা প্রতীকে তিনি ১৫ হাজার ১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আহমেদ নারিকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯৯৩ ভোট।

বুধবার (২১ জুন) রাতে উপজেলার এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। 

ফলের হিসেবে বলা হয়, জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল মনসুর ১৭৬৬ ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনির ৮৩৭ ভোট পেয়েছেন। এ ছাড়া সাধারণ মহিলা কাউন্সিলর পদে ১৩ ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ সকাল ৮টায় ইভিএমে গোপালদী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৬০৭ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫৭ ও নারী ভোটার ১৫ হাজার ৯৫০ জন।

/এফআর/
সম্পর্কিত
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি