ভিড় বাড়ছে দৌলতদিয়া ঘাটে

রাজবাড়ী প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ১২:৩৩আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৩৩

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঘরমুখো মানুষের পদচারণায় মুখরিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট। তবে নেই অতীতের মতো ভোগান্তি।

এরইমধ্যে বেশিরভাগ কোরবানির পশুবাহী ট্রাক ভোগান্তি ছাড়া দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে গেছে। তাদেরও ছিল না কোনও অভিযোগ।

মঙ্গলবার (২৭ জুন) সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, ফেরিতে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক মোটরসাইকেল পার হচ্ছে। লঞ্চগুলোও পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আসছে।

স্থানীয়রা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে। তবে যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন। ঘাটে ভিড়ের সঙ্গে সঙ্গে মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে।

এদিকে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে এ নৌরুটের ফেরি চলাচল। বর্তমানে রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

যাত্রীরা জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঈদে ভোগান্তি ছাড়া এবারই তারা বাড়ি ফিরছেন। তাছাড়া বাড়তি কোনও ভাড়াও দিতে হয়নি।  ফলে এবারের ঈদে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঈদের ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পুরোপুরি প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। যাত্রী ও যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ১৮টি ছোট-বড় ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং চারটি ঘাট সচল রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় মামলা, আসামি করা হলো যাদের
সর্বশেষ খবর
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি