ধনবাড়ী‌তে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ১৪:০০ আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৪:০০

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে বাস ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও চার জন। বুধবার (৫ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাত্তারকা‌ন্দি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের ম‌জিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)। 

ধনবা‌ড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও মধুপুরগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার যাত্রী দুজন ঘটনাস্থলেই মারা যান। চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধনবা‌ড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. আল আমিন বলেন, দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিন জন‌কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি