গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে

সাভার প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ০২:০৯আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:০৯

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গবেষণার জন্য পালন করা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে।

ঈদের আগের দিন রাতে (২৮ জুন) ইনস্টিটিউটের ৫ নম্বর পিওরলাইন মেল শেড থেকে মোরগগুলো চুরির ঘটনা ঘটে। এতদিন বিষয়টি বিএলআরআই কর্তৃপক্ষ গোপন রাখলেও সোমবার (১০ জুলাই) তা জানাজানি হয়। এদিন সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম নামের এক কর্মচারী। তিনি বলেন, ঈদের আগের দিন রাতের কোনও একসময় চুরির ঘটনা ঘটে। আমাদের এই শেডে ৩০০টি মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। আমি ডিউটি করি সকাল থেকে বিকাল পর্যন্ত। এরপর দায়িত্ব থাকে নিরাপত্তাকর্মীদের ওপর।

এদিকে, চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির বিষয়টি নিয়ে কথা বলতে চাননি বিএলআরআই'র সংশ্লিষ্ট কোনও কর্মকর্তা।

মোরগগুলোর গবেষণার দায়িত্ব রয়েছেন পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা। এ বিষয়ে তিনি বলেন, আমি এক মিটিংয়ে আছি। এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এখন কিছু বলতে পারছি না।

বিএলআরআই'র নিরাপত্তা প্রধান আহসান হাবিব বলেন, এ বিষয়ে তদন্ত হওয়ার পর জানানো হবে।

তবে চুরির ঘটনার বিষয়ে জানতে বিএলআরআই'র মহাপরিচালক ডা. এস এন জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক