আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এক তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ১৬:৫৬ আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:৫৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধর্ষণের অভিযোগে মামলা করেছে এক তরুণী। বৃহস্পতিবার (২৭ জুলাই) করা এই মামলায় পাঁচ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলো- বালিয়াকান্দি উপজেলা জংগল ইউনিয়নের অলংকারপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা (১৯) ও একই গ্রামের আমিন মৃধার ছেলে খাইরুল মৃধা (২০)। এজাহারভুক্ত বাকি তিন আসামি পলাতক। তারা হলো- উপজেলা জংগল ইউনিয়নের অলংকারপুর গ্রামের আজাদ মুন্সির ছেলে তামিম মুন্সি (১৯), একই এলাকার ইমান আলী মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (১৯) ও পল্লব মোল্লা (২১)।

স্থানীয়রা জানান, পিতৃহারা ওই তরুণী মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকেন। মা ও মেয়ে দুজনই অন্যের বাড়ি কাজ করেন। বুধবার (২৬ জুলাই) গভীর রাতে শব্দ শুনে দরজা খুলতেই অভিযুক্তরা তাকে ধর্ষণ করে। 

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীর ভাষ্যমতে অভিযুক্তদের মধ্যে একজনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলে প্রথমে ধর্ষণ করে। আরও চার জন তাকে ধর্ষণ করে। গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীর পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি