হাওরে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ৯৯৯-এ কল, শতাধিক পর্যটককে উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৬:১১ আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৬:১১

কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার হাওরে ট্রলার নিয়ে ঘুরতে গিয়ে রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলেন শতাধিক পর্যটক। তারপর ৯৯৯-এ কল পেয়ে তাদের উদ্ধার করেছে নৌ-পুলিশের সদস‌্যরা। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

রবিবার (৬ আগস্ট) সকালে নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুতই আমাদের সদস‌্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে শতাধিক পর্যটকের সেই নৌকাটিকে আমরা উদ্ধার করে বাজিতপুরের পাটুলিঘাটে পৌঁছে দিয়েছি। নৌকায় থাকা শতাধিক পর্যটকের কারও ক্ষতি হয়নি। তারা সবাই মোটরসাইকেলযোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়ন থেকে অষ্টগ্রাম হাওরে ঘুরতে এসেছিলেন।

নৌ-পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়ন থেকে ১০৭ জন পুরুষ ৪৫টি মোটরসাইকেলে কিশোরগঞ্জ হাওর ঘুরতে আসেন। তাদের নেতৃত্ব দেন একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। তারা সবাই বাজিতপুর পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে নৌকাযোগে অষ্টগ্রাম হাওরে ঘুরতে যান। হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে উদ্দেশে রওনা হোন তারা। কিন্তু রাত হয়ে যাওয়ায় মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন নৌকার মাঝি। পথ হারিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে একই স্থানে ঘুরতে থাকেন নৌকার মাঝি। পরে ৯৯৯-এ ফোন দিলে কিশোরগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করে।

/আরআর/
সম্পর্কিত
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেফতার ৮
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি