সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: সিরাজগঞ্জে ছাত্রলীগের ২১ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ২৩:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২৩:১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৩ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক জানিয়ে এসব নেতা ফেসবুকে পোস্ট দেয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী বরাবর সুপারিশ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী