বন্ধুর বাড়ি বেড়াতে এসে দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন সাভারের রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে আল মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার বেলাল হোসেন বলেন, ‘উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে আসেন তিন বন্ধু। তারা বারিন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যান। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের উদ্ধার করতে অভিযান শুরু করি। বিকাল ৪টার দিকে মৃত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির কাছে লাশ হস্তান্তর করা হয়।’

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি