নদীতে সাঁতার কেটে সেতুর কাছে যাওয়ার সময় ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর ওপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

হুজায়ফা ওই এলাকায় সুরুজ মুন্সী ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুরে ওই এলাকার ৭/৮ জন শিশু গোসল করতে নামে। এ সময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে আসে। এ সময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়। পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় কালাম নামে একজন বলেন, আমি দুপুরে রাস্তায় ছিলাম। শুনলাম, তারা পানিতে ডুবে গেছে। পরে এগিয়ে যেতে দেখি হুজায়ফার চুল দেখা যাচ্ছে। তাকে উদ্ধার করে রয়েল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

হুজায়ফার ওই এলাকায় সুরুজ মুন্সী বলেন, আমি বাবাকে মাদ্রাসায় পড়াবো নিয়ত করেছি। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ওর জন্য কাঁদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদ্রাসায় পড়াতে তৌফিক দেয়। হাফেজ বানায়। কিন্তু তা আর হলো না।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী