বিয়ের কথা বলে ঢাকা থেকে মাদারীপুরে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৯

বিয়ের কথা বলে এক নারীকে ঢাকা থেকে মাদারীপুরের ডাসার উপজেলায় এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাসার থানায় গতকাল শুক্রবার দুপুরে বাদী হয়ে মামলা করেছেন ওই নারী। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানিয়ে অভিযুক্তদের বিচার চেয়েছেন ভুক্তভোগী।

মামলার আসামিরা হলো বরিশালের গৌরনদী উপজেলার এসকেন্দার হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৩০), একই এলাকার কাদের হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৫০), ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের রকমান শেখের ছেলে মানিক শেখ (৩০) ও ঢাকার মিরপুরের চায়ের দোকানদার বাবু মানিক (৪০)।

মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকার মিরপুরে একটি ভাড়া বাসায় থাকেন ওই নারী। এর সুবাদে বাসার সামনের চায়ের দোকানদার বাবু মানিকের সঙ্গে পরিচয় হয়। সম্প্রতি বাবু জানায় মানিক শেখের কাছে ভালো ছেলে আছে। ছেলের বাড়িঘর দেখে পছন্দ হলে তার সঙ্গে ওই নারীকে বিয়ে দেওয়া হবে। বাবুর কথায়  মানিক শেখের সঙ্গে গত বুধবার দুপুরে মিরপুর থেকে গৌরনদী উপজেলায় রওনা হন ভুক্তভোগী। সেখান থেকে রাত ৯টায় ডাসার উপজেলার কালাম বেপারির বাড়িতে আসে তারা। কালাম বেপারি আসামি ইদ্রিসের আত্মীয় হওয়ায় চার আসামি ও নারীকে ঘরে থাকতে দেন। রাতে তাকে হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত চার জন ধর্ষণ করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ডাসার থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী নারী বলেন, ‘বিয়ের কথা বলে আমাকে ঢাকা থেকে মাদারীপুরে এনে ধর্ষণ করেছে তারা। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।’

বাড়ির মালিক কালাম বেপারি বলেন, ‘ইদ্রিস আমার আত্মীয় হওয়ায় রাতে সবাইকে বাড়িতে থাকতে দিয়েছি। কিন্তু তারা ওই নারীর সঙ্গে এমন কাজ করবে ভাবতে পারিনি। ঘটনায় জড়িতদের কঠিন বিচার চাই আমি।’ 

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি