সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ সেই নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:১০

মাদারীপুরের শিবচরে বিবাহ বিচ্ছেদের পর সাদিয়া আক্তারের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবরে অ্যাসিড নিক্ষেপ করেছিল সাবেক স্বামী সুমন শিকদার। ২৫ দিন চিকিৎসাধীন থেকে শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন তিনি। 

সাদিয়া আক্তার (২৬) শিবচরের মাদবরেরচর এলাকার লিটু হাওলাদারের মেয়ে। শনিবার সন্ধ্যায় লাশ গ্রামের বাড়িতে আনেন স্বজনরা। রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদবরেরচর এলাকার সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার লিটু হাওলাদারের মেয়ে সাদিয়ার। সুমন তখন স্পিডবোট চালক ছিল। চার বছর আগে তাদের বিয়ে হয়। ঘরে এককন্যা সন্তানের জন্ম হয়। তবে বিয়ের পর থেকে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে সুমন। একপর্যায়ে সুমনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এরই মধ্যে সাদিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে সাদিয়ার ওপর অ্যাসিড নিক্ষেপ করেছিল সুমন। এতে মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন সাদিয়ার বোন তাছলিমা আক্তার বাদী হয়ে শিবচর থানায় সুমনসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গত ২৪ আগস্ট রাতে সুমনকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরচর এলাকা থেকে গ্রেফতার করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় অ্যাসিডে দগ্ধ সাদিয়া মারা গেছেন। আগের মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। সেইসঙ্গে আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি কারাগারে রয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী