রিহ্যাবে পাঠানোয় বোনের স্বামীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধারালো অস্ত্র দিয়ে বোন জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল (৩০) ওই গ্রামের রশিদ খানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাসেল কিছু দিন আগে তার স্ত্রীর মাদকাসক্ত বড় ভাই এই হত্যায় অভিযুক্ত শেখ রহমানকে মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করেন। সেই ঘটনার জেরে ভোরে গভীর রাতে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে পাশের দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস মিয়াজি জানান, শেখ রহমান দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। পারিবারিকভাবে তাকে একাধিকবার রিহ্যাবে পাঠানো হয়। দুই মাস আগে তাকে রিহ্যাবে পাঠানো হয়। এক সপ্তাহ আগে বাড়িতে আসে। নেশাদ্রব্য সেবন করতে না পারায় তাবলিগে যাওয়ার জন্য পরিবারের কাছে পাঁচ হাজার টাকা চায়।

মেম্বার আরও বলেন, এই নিয়ে আজ ফজরের নামাজের পর ভোরে বোন জামাই রাসেল পার্শ্ববর্তী খালু মৃত পান্নুর ঘরে ঘুমিয়ে থাকাকালে ঘুমন্ত অবস্থায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, পারিবারিক কলহের জেরে ছোট বোন জামাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ দোহার থানা থেকে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের