বিরোধ মেটানোর কথা বলে ডেকে দুই ভাইকে কোপানোর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০

মাদারীপুরে বিরোধ মেটানোর কথা বলে ডেকে আমির সরদার (৩৬) ও বেলাল সরদার (৪০) নামের দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার কালিতলা বাজারে এ ঘটনা ঘটে। 

আহত আমির ও বেলাল পূর্ব ছিলারচর গ্রামের মন্নান সরদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, দুপুরে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় তাদের ছোট ভাই লিয়াকত সরদারের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছেলে ইয়াসিন। এ সময় মাঠে খেলতে আসে একই এলাকার আবুল কাশেম সরদারের ছেলে আরিয়ান। খেলা নিয়ে এই দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

বিষয়টি লিখিতভাবে আঙুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে জানান ইয়াসিনের দুই চাচা আমির ও বেলাল। এরই জেরে রাতে আরিয়ানের মামা মামুন বেপারী তাদেরকে বিরোধ মেটানোর কথা বলে ডেকে আনেন। পরে মামুন ও তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় দুই জনকে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি