হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বাড়াতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মে ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:৫৯

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন কোনও দুষ্কৃতকারীরা হামলা করতে না পারে সে জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দফতরের অপারেশন শাখা থেকে এই নির্দেশনার একটি চিঠি পুলিশের সব ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে। আইজিপির পক্ষে সই করেন পুলিশ সদর দফতরের অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মো. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়, সীমান্ত এলাকায় কোনও দুষ্কৃতকারী যাতে কোনও প্রকার উসকানিমূলক আচরণ বা অস্থিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

চিঠিতে আরও বলা হয়েছে, সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনও দুষ্কৃতকারী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী