বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন হয়ে যাবে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলেও নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরকারি সমন্বিত অফিসের হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘২০১৩ সালে বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। বিএনপি রোডমার্চ যদি শান্তিপূর্ণভাবে করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোনও বাধা দেওয়া হবে না। যদি তারা রোডমার্চের আড়ালে নাশকতা সৃষ্টি করে, মানুষ হত্যার করার চেষ্টা করে। তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।’

এ সময় শাজাহান খান আরও বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। যদি তারা অংশগ্রহণ নাও করে তবুও নির্বাচন হয়ে যাবে।’

মাদারীপুর জেলা আনসার কমাডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, সিভিল সার্জন মুনীর আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকিরসহ অন্যান্যরা।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের