নাটেশ্বরে বৌদ্ধ বিহারের খনন আপাতত সমাপ্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৯ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৯

 নাটেশ্বরে বৌদ্ধবিহার মুন্সীগঞ্জের নাটেশ্বরে বৌদ্ধবিহার খনন এই বছরের মত সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী বছর শীতের শুরুতে আবারও খনন কাজ শুরু করা হবে।
তবে এ ঘোষণার আগে নাটেশ্বরে প্রত্নস্থান পরিদর্শন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছেন দুই মন্ত্রী। শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতিক সচিব আকতারী মমতাজ, চীনের ডেপুটি অ্যামবাসেডর মি. ইয়াং সি, অধ্যাপক ড. সুফী মোস্তাফিজুর রহামান প্রমুখ।
পর্যটন মন্ত্রী রাশেদ খান বলেন,‌‘একজন পর্যটক ১১ জনের কর্মসংস্থান করেন। তাই নাটেশ্বর তথা বিক্রমপুরে পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।’
এদিকে সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মাটির নিচে ইতিহাস, পুরাকীর্তি চাপা পড়ে ছিল দীর্ঘ শত  শত বছর ধরে,অগ্রসর ফাউন্ডেশন মাটি খনন এর মাধ্যমে তা উম্মোচন করেছে।
নাটেশ্বর বৌদ্ধবিহার থেকে পাওয়া নানান প্রত্ন সামগ্রী অনুষ্ঠান শেষে নাটেশ্বরের বৌদ্ধ বিহারের খনন কাজ এক বছরের জন্য সমাপ্ত ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও অগ্রসর মিক্রপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিন। উল্লেখ্য,নাটেশ্বরে চীন ও বাংলাদেশের যৌথ খননে ৫টি নির্মাণযুগসহ প্রায় এক হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নগরী আবিস্কৃত হয়েছে। ২০১০ সালে রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের তিনটি গ্রামে ৯টি পরিক্ষামূলক উৎখনন পরিচালিত হয় যার ধারাবাহিকতায় রামপালের রঘুরামপুরে ৯৯০-১০৫০ খ্রিষ্টাব্দের (কার্বন-১৪ পরীক্ষা) কটি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়। রঘুরামপুরে বৌদ্ধ বিহার আবিষ্কারে সামিল হতে না পারলেও ২০১৪ সালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে প্রত্নতাত্ত্বিক খনন কাজের সঙ্গে চীনের হুনান প্রভেন্সিয়াল ইনস্টিটিউট অব কালচারাল রেলিকস অ্যান্ড আর্কেওলজির সহযোগী অধ্যাপক লি উয়ান বো (LiYuan Bo)এর নেতৃত্বে যুক্ত হয়েছে চীনের একদল প্রত্নগবেষক।

চীন ও বাংলাদেশের যৌথ প্রত্নতাত্ত্বিক খননে অষ্টোকোণাকৃতি স্তূপের বাহু, কোন এবং অভ্যন্তরীণ অষ্টোকোণাকৃতি স্তূপ, চেম্বার ও মণ্ডপসহ নানা কিছু বেরিয়ে এসেছে।

/জেবি/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে