‘এবার সংসদ নির্বাচনে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে’

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘নভেম্বর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে, জানুয়ারিতে ভোট। জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুরে ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘এবার সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাবে। গত এক বছর সাত মাসে হাজার খানেক নির্বাচন করেছি। সিসি ক্যামেরা ছিল। সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা নাও থাকতে পারে। তবে নির্বাচন ব্যবস্থাপনায় অ্যাপস তৈরি হচ্ছে। অ্যাপসে ভোট কাস্টিং ঘণ্টায় ঘণ্টায় জানা যাবে।’

তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনে রাজনৈতিক দলের আগ্রহ থাকতে হবে। জোর করে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না। কেউ নির্বাচনে না এলে সেই দায়িত্ব আমাদের না। তবে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাই।’

নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, ‘আপনারা জেনে নিন, স্মার্ট কার্ড সামগ্রিক কাজে ব্যবহার করা যাবে। তবে যারা স্মার্ট কার্ড পাননি, তাদেরকে আশ্বস্ত করছি, অবশ্য কার্ড পাবেন।’

প্রকল্প পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, ‘স্মার্ট কার্ড মাদার ডকুমেন্ট। দেশে ৩৮৫ উপজেলায় সাত কোটি ৬০ মানুষকে দেওয়া হয়েছে।’

জেলা নির্বাচন কমিশনার কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ‘চলতি বছরের জুলাই নাগাদ উপজেলায় মোট ভোটার তিন লাখ ৯০ হাজার ৭১১ জন। মোট ভোটারের দুই লাখ ৮৫ হাজার স্মার্ট কার্ড বিতরণ হবে। কিছু ভোটার আপাতত তথ্য সংক্রান্ত জটিলতায় কার্ড পাবে না। কারণ এখনও প্রিন্ট হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর স্বামীর প্রাণটাও কেড়ে নিলো তারা
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি