‘শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিএনপির প্রত্যেক নেতাকর্মীর ইমানি দায়িত্ব’

মাদারীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩

‘যতই ভিসানীতি না মানেন না কেন, দুই দিন আগে আর পরে ঠিকই টের পাবেন। তাই সময় থাকতে অনুরোধ করছি, দ্রুত শেখ হাসিনা আপনি পদত্যাগ করেন। আর আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আর আমাদের লাঠি দিয়ে পেটাতে পুলিশকে বাধ্য করবেন না। অনেক পুলিশরা বাধ্য হয়ে আমাদের আঘাত করে। সবাই খারাপ না। ডিবির হারুন তো আমার এক পা ভেঙে দিয়েছে। আর এক পা এখনও সোজা আছে। এরপরেও মরার আগ পর্যন্ত আন্দোলন করে যাবো।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে বিএনপির তিন জেলার প্রস্তুতি সভায় এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে পদত্যাগ না করিয়ে মৃত্যু হলেও রাজপথ ছাড়বো না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিএনপির প্রত্যেক নেতাকর্মীর ইমানি দায়িত্ব।’

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চকে সামনে রেখে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাবা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিচুর রহমান খোকন তালুকদার। এ সময় তিন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী