আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই: শামা ওবায়েদ

রাজবাড়ী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৫

‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, সংগঠন বলে কিছু নেই, শুধু নামে একটা বস্তু আছে যাদের কাজ হচ্ছে বাংলাদেশের জনগণের টাকা মেরে বিদেশে পাচার করা, দুর্নীতি করা, খুন করা, মামলা দেওয়া—এছাড়া আওয়ামী লীগের আর কোনও কাজ নেই।’

আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ সফল করতে গোয়ালন্দ মোড়ে প্রস্তুতি সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি আরও বলেন, ‘ফরিদপুরের চারটি জেলা ধানের শীষের ঘাঁটি এটা সবাই জানে। এ সরকারের কারণে বাংলাদেশের মানুষ অপমানিত হয়েছে। সুতরাং এদের আর একদিনও সুযোগ দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে ৩ অক্টোবরের রোডমার্চ সফল করবেন।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোয়ালন্দ মোড়ে এক দফা দাবি আদায়ে ফরিদুপর বিভাগীয় রোডমার্চ সফল করতে ফরিদপুর জেলা, মহানগর ও রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াছমিন আরা হক, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন।

সভা সঞ্চালনা করেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী