‘নির্বাচন সুষ্ঠু হবে—এই কথা বিদেশিরা বিশ্বাস করলে ভিসানীতি দিতো না’

সাভার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের অবস্থা কতটা খারাপ বোঝেন, কত খারাপ হইলে সেলফি-টেলফি তুলেও কাজ হচ্ছে না। যদিও সেলফি তুলে কয়েকদিন একটু ফুরফুরে মেজাজে ছিল। তারপর দেখা যায় আরেকটা নিষেধাজ্ঞা এলো। এরা যে ভুয়া, তা বিশ্ব বুঝে গেছে। তা না হলে সব দেশের প্রধানমন্ত্রী চলে গেছেন নিজ দেশে, আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী সেখানে বসে কি করছেন? এখনও চেষ্টা চালাচ্ছেন হাতে-পায়ে ধরে কিছু করা যায় কিনা। কিন্তু কোনও কাজ হবে না।’ 

তিনি আরও বলেন, ‌‘বারবার বলা হচ্ছে ভোট চুরির সঙ্গে যারা জড়িত থাকবে, সরাসরি ও পরোক্ষভাবে এমনকি যারা দেখেও না দেখার ভান করছে; তারাও বাদ যাবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—আওয়ামী লীগের এই কথা বিদেশিরা বিশ্বাস করলে ভিসানীতি দিতো না। দেশের মানুষও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের জন্য বিদেশে নিষেধাজ্ঞা, দেশেও নিষেধাজ্ঞা। যাওয়ার জায়গা থাকবে না।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সাভারের আমিনবাজার এলাকায় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে আমিনবাজারের মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। 

আওয়ামী লীগ সেলফি তুলে তার সমর্থকদের মনোবল ঠিক রাখার জন্য, ওই রাজনীতি বিএনপি করে না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তাদের রাজনীতির ভিত্তি সেলফি, আর কিছু সরকারি কর্মকর্তা, কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং কিছু লুটেরা। এবার তাতেও কাজ হবে না।’

ভিসা নিষেধাজ্ঞার আওতায় কোনও দেশের বিচারপতিদের রাখা হয়নি, অথচ বাংলাদেশে রাখা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘এর আওতায় গণমাধ্যমও আছে। অনেকে এ নিয়ে আবার প্রশ্ন তুলেছেন যে গণমাধ্যম কেন? সাংবাদিকদের মধ্যে কেউ ভোট চুরিতে সহায়তা করবেন আর নিষেধাজ্ঞা আসবে না? তবে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আসবে, এটা কিন্তু বলা হয়নি।’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আমীর খসরু আরও বলেন, ‌‌‘খুব পরিষ্কারভাবে বলতে চাই, পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। দেশে একটি নির্বাচিত সরকার হবে, সংসদ হবে, তারা জনগণের কাছে দায়ী থাকবে, জবাবদিহিতা থাকবে। তার আগে কোনও রক্ষা নাই।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘আগামীতে কি করবেন আপনারা? সভা-সমাবেশের জন্য কারও অনুমতি নেওয়ার দরকার নেই। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, তার কথা মেনেই চলবেন। আগামীতে যে কর্মসূচি আসবে, কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। রাজপথ দখল করে সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের।’

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী