জনগণ আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলতা দেখিয়েছেন। আগামী দিনে যেন আরও উন্নয়ন করতে পারে, তাই বাংলার জনগণ শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে মাদারীপুর শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে বাল্যবিবাহ মুক্তকরণ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের ফসল তিনি পাবেন। জনগণ তার সঙ্গে আছে এবং থাকবে। বাংলার জনগণ আবার তাকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে, এটা আমরা উপলব্ধি করতে পারি। তিনি প্রতিটি এলাকায় উন্নয়ন করেছেন। গ্রাম শহরে পরিণত হয়েছে আজ। মানুষ গ্রামেই শহরের সকল ধরনের সুবিধা পাচ্ছেন।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহামুদা আক্তার কনা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী