প্রেমিককে লাইভে রেখে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৭:১২

মানিকগঞ্জে প্রেমিককে মোবাইল ফোনে লাইভে রেখে এক কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত বিলকিস আক্তার (২৩) মেঘশিমুল গ্রামের সোহেল হোসেনের স্ত্রী।

সদর থানা পুলিশ মো. সুমন হোসেনের বাড়ি থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজপড়ুয়া ওই ছাত্রীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলা সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামে। সে ওই গ্রামের মো. বাবু মিয়ার মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিলকিসের জন্মের কয়েক বছর পরে তার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। প্রায় ১০ বছর ধরে বৈতরা গ্রামে সুমন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন বিলকিস। ভাড়া বাড়ি থেকে মেয়েকে বিয়ে দিয়ে প্রবাসে চলে যান বিলকিসের মা মনোয়ারা বেগম। বর্তমানে তিনি প্রবাসেই রয়েছেন।

বাড়ির মালিক মো. সুমন হোসেন জানান, প্রায় ৪ বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সঙ্গে বিয়ে হয় বিলকিসের। তার মা বিদেশে থাকলেও ভাড়া বাসা ছাড়েননি। দেড় মাস আগে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ভাড়া বাড়িতে ওঠেন বিলকিস। এখানে থেকেই পরীক্ষা দিচ্ছিলেন। বিলকিসের সঙ্গে স্বামী সোহেলের বেশ কিছুদিন ধরে নানান বিষয়ে দাম্পত্য কলহ চলছিল। 

সূত্রমতে, ১০/১৫ দিন আগে বিলকিসের স্বামীর বাড়ির লোকজন তাকে নিতে আসলে সোহেলের সঙ্গে সংসার করবে না বলে জানিয়ে দেয়। বিবাহবিচ্ছেদের কথাও বলেন। স্বামী সোহেলের পরিবারকে জানায় তার অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক আছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতের কোনও একসময়ে প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে লাইভে কথা বলছিল। তার আগে বিলকিস ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাখে। পুলিশ যখন তার লাশ উদ্ধার করতে যান তখন তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। স্থানীয়দের ধারণা, প্রেমিকের সঙ্গে ঝগড়ার পরে সে আত্মহত্যা করে।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ফোনটিও জব্দ করা হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের