মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ২১:৫৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২২:০৩

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ছয় জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সকলেই মুন্সীগঞ্জের গজারিয়ার বাসিন্দা।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া ঘাটের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর কতজন নিখোঁজ রয়েছেন তা আমরা এখনও নিশ্চিত নই। তবে ৪-৫ জন হতে পারে।’

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, এ ঘটনায় এখনও নিখোঁজ আছে মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২), মাওয়া (৬) ও সাফা (৪)।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালে উদ্ধার অভিযান শুরু হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম