যাত্রী নামাতে দাঁড়িয়ে থাকা লেগুনায় বাসের ধাক্কায় নিহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ১২:১২আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:১২

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহী লেগুনার চালকসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার উভয় পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চার জন হলেন- লেগুনার চালক ভাটবাউর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (৩৪), আয়শাআবেদ ফাউন্ডেশনের কর্মী স্থানীয় বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের সনসুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও মানিকগঞ্জ শহরের মিষ্টির দোকানের কারিগর সদর উপজেলার দিঘী ইউনিয়নের মৃত পরশ চন্দ্র মহাদেব চন্দ্র মদক (৫২)।

আহতের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি একজন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালটির আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ শুকেন্দু বসু জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনা খালে পড়ে গিয়ে চার জনের প্রাণহানি ঘটে। লেগুনাটি বানিয়াজুরী থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসছিল।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লেগুনাটি উদ্ধারকারী ক্রেন দিয়ে তোলা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক রেহেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিহত প্রতি পরিবারের জন্য ২০ হাজার ও আহতদের জন্য সাড়ে সাত হাজার টাকা দেওয়ার কথা জানান।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি