বিএনপির সহিংসতা ইসরায়েলি হামলাকে মনে করিয়ে দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ২০:৪০ আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২০:৪০

বিএনপির নেতাকর্মীদের তাণ্ডবের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা ব্যাগে করে ঢিল ও ককটেল নিয়ে এসেছিল। এগুলো বৃষ্টির মতো ছুড়েছে। এতে অন্তত ১০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এক পুলিশ সদস্যকে ছাত্রদল নেতা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আরেকজন পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অবশ্যই এর বিচার হবে।’

বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ টেনে রবিবার (২৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শনিবারের হামলা, আগুন, পুলিশ সদস্য নিহতসহ পুরো ঘটনাকে বর্বরোচিত ও জঘন্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সারাদেশ থেকে বিএনপি নেতাকর্মীদের তারা নিয়ে আসলো। আমরা বলেছিলাম মাঠে যান, যায়নি। ভেবেছিলাম, তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবে। কিন্তু কী দেখলাম। তারা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিলো। ঘটনাস্থলে আসলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলো। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করলো। ইসরায়েলে দেখেছি, হাসপাতালে আক্রমণ করতে। একইভাবে তারা হাসপাতালে আক্রমণ করেছে। বিএনপির হামলা সেই ঘটনা মনে করিয়ে দেয়। বিদেশি বন্ধুদের নিয়ে ওরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। ওরা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমেরিকার এক ব্যক্তি, তিনি নাকি দেশটির প্রেসিডেন্টের বন্ধু, তাকে নিয়ে এসেছে। এই যে নৈরাজ্য এগুলো, ওরা সবসময় করে আসছে।’ 

আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আপনাদের ভয় নেই। আপনাদের নজরুল ইসলাম বাবুর মতো নেতা আছে। তিনি আমাদের অহংকার। আমি অনেক তথ্য নিয়ে এসেছিলাম। সারা দেশের আজ একই অবস্থা। আমি নেত্রকোনায় গিয়েও দেখেছি, জনতার ঢল। ছাতা মাথায় নিয়ে উন্নয়নের খবর শুনতে এসেছে মানুষ।’

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত এবং জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

 

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি