গাছ কেটে ঢাকা-আরিচা মহাসড়কে ফেলে অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৩:১৬

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ সময় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সোমবার সকালে মানিকগঞ্জ হরিরামপুর সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে রাস্তার গাছ কেটে জাগীর এলাকায় মহাসড়কের উপরে ফেলে রাখে। এ সময় গাছের ডালপালায় জড়িয়ে রাস্তার পাশের বিদ্যুতের তারও ছিঁড়ে যায়।

সদর উপজেলার উচুটিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান দিপু বলেন, রাত ৩টার দিকে বিকট শব্দ করে জাগীর কাঁচা আড়তের সামনের লাইনটি পড়ে যায়। পরে আমরা সেখানে গিয়ে
দেখতে পাই, রাস্তার উপরে একটি গাছ পড়ে রয়েছে। সেই গাছের ডালের সঙ্গে লেগে তার ছিঁড়ে গেছে।

গোলরা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ভোরে জাগীর কাঁচাবাজার আড়তের সামনে রাস্তার গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে। সে কারণে মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। রাস্তায় পড়ে থাকা গাছটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের