নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, ধাওয়া করে একজনকে আটক করলো পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করেছে।

সোমবার (৬ নভেম্বর) রাত ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কায়েমপুর এলাকায় জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাভার্ডভ্যান চালক জিল্লুর রহমান বলেন, শাহ সিমেন্ট কোম্পানির নিজস্ব কাভার্ডভ্যানটি কারখানায় আসার পথে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে সড়কের পাশে গাড়ি পার্কিং করে মিস্ত্রির খোঁজ করছিলাম। তখন গাড়ির সামনে একটি মাইক্রোবাস এসে পার্কিং করে। এ সময় পেছন থেকে ৬ থেকে ৭ জন লোক দৌড়ে এসে গাড়িতে আগুন দিয়ে সামনের মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে হাজীগঞ্জের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, রাতে কাভার্ডভ্যানে আগুন দিয়ে কালো রঙের মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের একটি টিম তাদের ধাওয়া করে চালকসহ মাইক্রোবাসটি পুলিশ আটক করে। তবে পথে দুর্বৃত্তরা মাইক্রোবাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালককে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান