গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আঞ্জুয়ারার পর মারা গেলেন পোশাকশ্রমিক জালাল

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১২:৫৭আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৩:১৫

ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীর (জরুন) এলাকায় আন্দোলনে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত আরেক শ্রমিক জালাল উদ্দিন (৪০) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।

জালাল উদ্দিন ইসলামিয়া গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চাঁন মিয়ার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে তিনি ওই পোশাক কারখানায় চাকরি করতেন।

গত ৮ নভেম্বর বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীর (জরুন) এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ ও ভাঙচুর করেন। এ সময় তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হলে সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে নারী শ্রমিক আঞ্জুয়ারা খাতুনসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতাল ও কোনাবাড়ী ক্লিনিকে নেওয়া হয়। গুরুতর আহত আঞ্জুয়ারাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেদিন গুরুতর আহত অবস্থায় শ্রমিক জালাল উদ্দিনকেও ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা এখনও এ বিষয়ে জানি না। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জানলাম। খোঁজ নেওয়া হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি