এইচএসসি পরীক্ষায় কলেজটির ৭৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র দুই জন

রাজবাড়ী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১৩:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:৫১

রাজবাড়ীর পাংশা উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জন পরীক্ষা দিলেও পাস করেছে মাত্র দুই শিক্ষার্থী। বাকি ৭৩ জনই অকৃতকার্য। প্রতিষ্ঠানটির এই ফলাফলে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিষ্ঠানটিতে গড় পাসের হাড় ২.৬৭ শতাংশ। তবে পাস করা দুই শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এ ফলে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী। তারা বলছেন, ওই দুই শিক্ষার্থীর জন্য শতভাগ ফেলের তালিকায় নাম ওঠেনি কলেজটির। এভাবে চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে এইচএসসির ফলাফল মোটামুটি ভালো ছিল। তবে সরকারি হওয়ার পর থেকে কলেজের ফলাফলের মান অনেক খারাপ। শিক্ষকরা ঠিকমতো পাঠদান করান না।

জানা গেছে, কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছেন ২৭ শিক্ষক ও ১৪ জন কর্মচারী। ২০২১ সালে এটি জাতীয়করণ হয়।

এই ফলের বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত আছি, কলেজের অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, আমাদের এলাকা থেকে কলেজ অনেক দূরে। এ জন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা যাতে কম খরচে লেখাপড়া করতে পারে সেই উদ্দেশে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে কলেজ পরিচালনা হতো তখন ফল অনেক ভালো ছিল। কলেজটি সরকারি হওয়ার পর আমরা ভেবেছিলাম পড়ালেখার মান আরও বাড়বে। কিন্তু পড়ালেখার মান অনেক খারাপ হয়েছে। 
তার দাবি, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি হওয়ার পর শিক্ষকদের শ্রেণি কক্ষে যাওয়ার পরিমাণও কমেছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে শিক্ষাকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয়কে কলেজটি তদন্ত করার দাবি জানাই।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে