গাজীপুরে পেট্রোল ঢেলে কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১০:৫২আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১০:৫২

গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টায় ঢাকা-বাইপাস মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানান, সকালে ১৪-১৫ জন দুর্বৃত্ত ঝাজর এলাকায় লাবিব গ্রুপ ও ডিবিএল পোশাক কারখানার দুটি কাভার্ডভ্যানের গতিরোধ করে। একপর্যায়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিবিএল পোশাক কারখানার কাভার্ডভ্যানচালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সকাল ৬টার দিকে ৭-৮ টি মোটরসাইকেলযোগে ১৪-১৫ জন দুর্বৃত্ত কাভার্ডভ্যানের গতিরোধ করে। এ সময় আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। ভাঙা কাচের আঘাতে আমার হাত কেটে গেছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪) এবং (ঢাকা মেট্রো উ-১১-১৯২১) আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘সকালে কে বা কারা দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের