ইউনিয়ন নির্বাচনে ৩ বার হেরে যাওয়া ব্যক্তি এবার এমপি প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬

টানা তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হারলেও দমে যাননি মানিকগঞ্জের বাসিন্দা মো. আব্দুল আলী বেপারী। এবার তিনি মানিকগঞ্জ-১ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। জেলা প্রশাসকের অফিসের বারান্দায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় এমপি প্রার্থী ষাটোর্ধ্ব আব্দুল আলী বেপারীর। তিনি ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেড়াডাংগা গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে।

তিনি বলেন, টানা তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ে সবচেয়ে কম ভোট পেয়ে ফেল করেছি। আমাকে মানুষ ভোট দেয় না। নির্বাচন করি আমার নিজের ভোট দেওয়ার জন্য। স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছি যাতে নিজের ভোটটি দিতে পারি। আমাকে যদি কারও ভালো লাগে তাহলে তিনি দেবেন।

আব্দুল আলী বলেন, আমার স্ত্রীসহ বাড়ির লোকজন আমাকে ভোট দিলো কিনা এই নিয়েও আমার মাথাব্যথা নেই। মানুষের জন্য কিছু করতে চাওয়া থেকে নির্বাচনে আসা।

তিনি জানান, ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচনে আট প্রার্থীর মধ্যে ষষ্ঠ আর সর্বশেষ ইউপি নির্বাচনে ৬৩ ভোট পেয়েছিলেন। তিনি একসময় ঢাকায় ইট, বালু সাপ্লাই ব্যবসা করতেন। এখন দুই বছর ধরে অবসরে আছেন। শরীরটাও ভালো যাচ্ছে না। এমপি হয়ে জনগণের জন্য জানপ্রাণ দিয়ে সেবা করতে চান।

এই প্রার্থী বলেন, আমার স্ত্রী নির্বাচন করতে নিষেধ করা সত্ত্বেও পালিয়ে এসে মনোনয়নপত্র কিনেছি। সর্বশেষ ইউপি নির্বাচনের সময় নমিনেশন কিনে স্ত্রীর ভয়ে অন্যের বাড়ি রেখে এসেছিলাম। বাড়ি আসার পর আমার স্ত্রী দা নিয়ে আমার দিকে আসে। পরে দৌড়ে প্রাণে রক্ষা পাই। আমার আয়ু থাকতে যত নির্বাচন হবে সবগুলোতে নির্বাচন করার ইচ্ছে আছে।

বারবার নির্বাচনে অংশগ্রহণের কারণ হিসেবে তিনি দাবি করেন, বিএনপি নেতা খন্দকার দেলোয়ার হোসেন বেঁচে থাকতে তার গ্রামের বাড়ি ঘিওরের পাচুরিয়া এসেছিলেন। ওই নেতার বাড়ির বিল্ডিংয়ের কাজের ইট বালু সাপ্লাই দিতেন আব্দুল আলী বেপারী। তখন খন্দকার দেলোয়ারকে একাধিকবার অনুরোধ করেছিলেন বাড়ির রাস্তাটি করে দেওয়ার জন্য।। প্রতি উত্তরে খন্দকার দেলোয়ার বলেছিলেন, আমার মতো কিছু একটা হয়ে রাস্তা করে নিও। সেই কথায় প্রথমে ইউপি নির্বাচন পরে এমপি পদে নির্বাচন করতে এসেছেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম