মাদারীপুরে সাংবাদিক পেটানোর দায়ে পুলিশ সদস্য প্রত্যাহার

মাদারীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭

মাদারীপুরের সদর উপজেলার শ্রীনদী বাজারে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদারকে শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল (সদস্য) মো. শাহীন শেখ কর্তৃক পেটানোর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ওই কনস্টেবলকে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সাংবাদিক সোহেল শিকদার মাদারীপুর সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেনন্দর শিকদারের ছেলে।

তিনি জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্রীনদী বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগ করেন স্থানীয় একজন। এ সময় ওই লোকের সঙ্গে কথা বলার সময় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবল শাহীন শেখ শার্টের কলার ধরে গালাগালি ও কিলঘুষি দিতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসে।

এ ঘটনার সংবাদ পেয়ে ওই সাংবাদিককে দেখতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ ও সাংবাদিকের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য এমনটা হয়েছে।’

মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।’

অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাহীন শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বলেন, ‘কনস্টেবল শাহীন শেখকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী