বাস-প্রাইভেটকার সংঘর্ষ, সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারচালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সংঘর্ষে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিতে আগুন ধরে পুড়ে যায়। এ সময় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের সৃষ্টি হয় মহাসড়কের দুই কিলোমিটার অংশজুড়ে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকারচালক মোহাম্মদ উল্লাহ মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

ভাটিয়াপাড়া  হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ নিহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬) আহত হয়।

সংঘর্ষের পর প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাস ও প্রাইভেটকারটি পুড়ে যায়।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী