গোপালগ‌ঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে নৌকায় ভোট দি‌তে হ‌বে: কৃ‌ষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘অতী‌তে গোপালগঞ্জ জেলার সঙ্গে পাল্লা দি‌য়ে টাঙ্গাইলের মধুপু‌রে নৌকায় ভোট দিয়েছিলেন ভোটাররা। এবারও গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে নৌকায় ভোট দি‌তে হ‌বে। নৌকায় ভোট দি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে আমরা দেখাতে চাই, এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর।’ 

শনিবার (২৩ ডি‌সেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আওয়ামী লী‌গের কর্মী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব এসব কথা বলেন তিনি। টাঙ্গাইল-১ (মধুপুর এবং ধনবাড়ী উপজেলা) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, ‌‘বিএন‌পি চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হয়। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায় তারা। তবে আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতে নৌকায় ভোট দিয়েছি, আগামীতেও দেবো। ৭ জানুয়ারি ভোটার উপস্থিতি দেখিয়ে তা প্রমাণ করবো। যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্র মোকাবিলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ শক্তিশালী।’ 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সমা‌বে‌শে আরও বক্তব্য রাখেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের