যশোরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ০৯:৩৩ আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৩৩

যশোরের মণিরামপুর উপজেলায় গৌর কুমার ঘোষ ও জহুরুল ইসলাম নামে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা সদর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে গৌর ঘোষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রবিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, তাদের বিরুদ্ধে মণিরামপুর উপজেলা যুবদল নেতা মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি রাতে মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে গৌর কুমার ঘোষ, জহুরুল ইসলামসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। এ ছাড়া তারা বিএনপি কর্মী লিটন হত্যা মামলার আসামি।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক