ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ০৩:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:২৮

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে দুটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে নদীপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচদৈৗল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, মাঝ পদ্মায় দুটি ফেরি আটকে আছে, পাটুরিয়া ঘাটে ও দৌলতদিয়া ঘাটে অন্যান্য ফেরিগুলো নোঙর করে রাখা আছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে কিছু যানবাহন আটকা পড়েছে এবং তীব্র শীত ও হালকা বাতাসে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

/এনএআর/
সম্পর্কিত
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
প্রাণ বাঁচানো গেলেও দুর্ঘটনা ঠেকানোর উপায় কী
নদীতে পড়া বাসে ৩৭ জন যাত্রী ছিলেন, আসছিলেন কুষ্টিয়া থেকে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক