গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৪২

গাজীপুরের শ্রীপুরে সরকার ঘোষিত নতুন স্কেলে বেতন ও বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধের দাবিতে তিনটি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন অলওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মাওনা-ফুলবাড়ীয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে

ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন অলওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জানুয়ারি মাসে সরকার ঘোষিত নতুন স্কেলে আমাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ আমাদের পাওনা পরিশোধ করেনি। একাধিকার এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা গুরুত্ব দেয়নি। শ্রমিকরা আন্দোলন করছে। বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধ না করে কর্তৃপক্ষ স্যালারি শিটে জোর করে স্বাক্ষর নেয়। শ্রমিকরা হলিডে (সাপ্তাহিক ছুটির দিন) ও ওভারটাইমসহ বিভিন্ন বিষয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

সমস্যা সমাধানে আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়

খবরে পেয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভরত শ্রমিকদের সমস্যা সমাধানে আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ বেলা ১২টার দিকে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুর জোনের ইন্সপেক্টর আসাদ জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে মাওনা-ফুলবাড়ীয়া সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি