হাসপাতালে হাতকড়া পরানো অবস্থায় কারাবন্দি হাজতির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৭

নারী ও শিশু নির্যাতন মামলায় মানিকগঞ্জ কারাগারে বন্দি থাকা সাগর হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সাগর হোসেন (৪০) সিংগাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দি ছিলেন তিনি।

জেলা কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের বারান্দার একটি শয্যায় হাজতির এক হাতে রশিসহ হাতকড়া পরিয়ে রাখা হয়। পাশে দুজন কারারক্ষী দাঁড়িয়ে রয়েছেন। এর পর ইসিজিসহ অন্যান্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রোগীর (হাজতি) মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এ ব্যাপারে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, কারাগারে হাজতি সাগর হোসেন স্ট্রোক করেছিলেন। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত করা হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী